ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২২ সেপ্টেম্বর ২০২৪
পবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন
ছবি- ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিজ শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে এ মানববন্ধন হয়। এতে অংশ নেন  শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় ‘সংস্কারের মাধ্যমে দুর্নীতি রুখব, আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে তাদের নিজ শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবি জানান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তাদেরকে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হিসেবে নিয়োগ চাই। অন্যথায় বাইর থেকে ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বুঝতে বুঝতে এক বছর চলে যায়। বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা খর্ব হয় এবং আমরা চাই না বাইরে থেকে কেউ এখানে ভিসি হিসেবে আসুক, আমরা বিশ্ববিদ্যালয়ের কেউ এটা মেনে নেব না। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, অতীতে বাইরে থেকে যেসব ভিসি এসেছিলেন তাদের পারফরম্যান্স ভালো ছিল না। উল্টা আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম ভেঙে তছনছ করে দিয়েছেন। 

তিনি আরো বলেন, আমরা  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছি, কোনো অংশে পিছিয়ে নাই। আমাদের নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই, তাই আমাদের নিজেদের মধ্যে যে কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!