ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যার আয়োজন

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪
এবার পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যার আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবি (সা.) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

Advertisement

পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা আয়োজিত হবে। কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মাতাবে ঢাকা থেকে আগত কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা, পটুয়াখালীর রুহামা শিল্পীগোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. ফরিদুল ইসলাম বলেন, ছাত্রজনতার অজস্র রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক ধারার যাত্রা শুরু করার প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, আগামীতেও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত থাকবে। এর মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!