বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থতলায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
.png)
অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স অনুষদের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. জান্নাতীন নাঈম জীবন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের ১৯-২০ সেশনের শিক্ষার্থী কাজী মুসফিকুর রহমান মাসুক।
বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সদ্য বিদায়ী সভাপতি মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মাসুদ, বিশেষ অতিথি হিসেবে পবিপ্রবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক এমএম মেহেদী হাসানসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
৬৫ সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহসভাপতি শোয়েব রায়হান, সহসভাপতি শাহনেওয়াজ কবীর, তানজির পিয়াস, মো. সোহবাত সাকিব, মো. আল আমিন, শাওন বিশ্বাস, শাদমান সাকিব পলক, মাহদী হাসান তুষার, মো. সদর হোসাইন, সানজাদুল আলম হৃদয়, জাহিদ হাসান, মো. ইব্রাহিম হোসেন, আদিয়া আবিদা মিতু, মোছা. সহিফা চৌধুরী, তাজনীন তৃষা, শাহারিন সিমি।