ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ
ছবি- ডেইলি বাংলাদেশ

ভারতীয় বিএসএফের গুলিতে সীমান্তে হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তারা এ মিছিল করেন। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে মশাল মিছিলটি শেষ হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!