ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফরহাদুলের পদত্যাগ, এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০০, ১৯ আগস্ট ২০২৪
ফরহাদুলের পদত্যাগ, এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল
ছবি- সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম। 

সোমবার তিনি পদত্যাগ করেন।

ফরহাদুল ইসলামের পদত্যাগে এনসিটিবির সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলামকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। 

Advertisement

তার নিয়োগ সংক্রান্ত আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 

এছাড়া নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!