ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ১২ আগস্ট ২০২৪
ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন যিনি
ছবি- সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি প্রতিষ্ঠানটির কলেজ শাখার জীববিদ্যার সহকারী অধ্যাপক।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক, জীববিদ্যার সহকারী অধ্যাপক মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করা হলো।

Advertisement

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারহানা খানম। তাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়া শিক্ষার্থীদের হেনস্তা ও টিসি দিয়ে দেয়ার হুমকির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!