এর আগে কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
.png)