ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩, ৩১ জুলাই ২০২৪
২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে স্থগিত পরীক্ষার পরবর্তী সূচি পরবর্তীতে জানানো হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতের এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২ আগস্ট ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এনটোমোলজি, অ্যাগ্রোনমি, অ্যাকোয়াকালচার এবং পোলট্রি সায়েন্স বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। 

Advertisement

এর আগে কোটাবিরোধী আন্দোলনের কারণে গত ১৯, ২০ ও ২১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করে বাউবি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!