বুধবার (২৪ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ওবায়দুর রহমান জানান, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত ভি-রোল ফরম জমা দিতে পারবেন।
.png)
এই কর্মকর্তা বলেন, প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে ভি-রোল ফরম পূরণের সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সব জায়গায় ইন্টারনেট না পাওয়া যায় তাহলে আবার সময় বাড়ানো হতে পারে।
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে।
এই লিংকে (https://scs.ssd.gov.bd/jobsecuritylogin) ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতোমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।
প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভি-রোল ফরম পূরণ করা যাবে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।
এরআগে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে।