ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শান্তিপূর্ণভাবে হল ছাড়তে বললেন ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১৭ জুলাই ২০২৪
শান্তিপূর্ণভাবে হল ছাড়তে বললেন ঢাবি ভিসি
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ছবি: সংগৃহীত

বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, দাঙ্গা পুলিশ, বিজিবি এবং সাঁজোয়া যানে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন বলে অভিযোগ।

এমন পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে সিন্ডিকেট। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে হল ছেড়ে যেতে বলছি। একইসাথে আগামীতে শিক্ষার্থীদের সহঅবস্থান প্রত্যাশা করি।

Advertisement

এদিকে গতকাল (১৬ জুলাই) সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ও ৬ নিহত হওয়ার ঘটনার পর রাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন জরুরি বৈঠক করে হল খালি করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে অনড়।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!