ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জরুরি বৈঠকে ঢাবির প্রভোস্ট কমিটি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১৫ জুলাই ২০২৪
জরুরি বৈঠকে ঢাবির প্রভোস্ট কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার  পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি। 

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

এর আগে, সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ঢাকা মেডিকেলের সামনেও কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

এদিন বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে শিক্ষার্থীদের বিপরীতে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ। বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!