ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার ঢাবি হলের ক্যান্টিনের খাবারে মিললো ‘রাবার ব্যান্ড’

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৯ জুলাই ২০২৪
এবার ঢাবি হলের ক্যান্টিনের খাবারে মিললো ‘রাবার ব্যান্ড’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিনে তরকারিতে মিললো রাবার ব্যান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিনে খাবার খেতে গিয়ে তরকারির মধ্যে রাবার ব্যান্ড পেয়েছেন মুশাহিদ নামে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। যদিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্যান্টিন পরিচালক।

মঙ্গলবার ঐ শিক্ষার্থী ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাশির মাংসের তরকারিতে রাবার ব্যান্ডটি পান।

তিনি বলেন, দুপুর প্রায় একটার দিকে আমি আর আমার দুই সিনিয়র জিয়া হলে ঢুকতেই প্রথমে যে ক্যান্টিন আছে সেখানে খেতে যাই। ক্যান্টিনবয় তরকারি দিয়ে যাওয়ার পর প্লেটে ঢেলে দেখি ভেতরে টাকা বাঁধার রাবার। এরপর ক্যান্টিন বয়কে ব্যাপারটা জিজ্ঞেস করলে সে বলে, তেজপাতা এ রকম রাবার ব্যান্ড দিয়ে বাঁধা থাকে সেখান থেকে রান্না করার সময় পড়তে পারে।

Advertisement

বিষয়টি স্বীকার করে ক্যান্টিনের পরিচালক মো. শামীম হোসেন বলেন, আমারও তো মানুষ ভুল হতেই পারে। পরবর্তীতে আর হবে না।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। হলে গিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

গত ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ক্যান্টিনের খাবারে ১০ টাকার একটি নোট পাওয়া যায়। পরবর্তীতে হল প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!