ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেসরকারি মেডিকেলে ভর্তি: এসএমএস মিলবে যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ২২ জুন ২০২৪
বেসরকারি মেডিকেলে ভর্তি: এসএমএস মিলবে যেদিন
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ফাঁকা আসনে নতুন করে দেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন শেষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের মুঠোফোনে নিশ্চায়নের খুদে বার্তা (এসএমএস) পাঠানো শুরু হবে আগামীকাল রোববার।

গতকাল শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এর আগে ১৩ জুন তারিখ নিশ্চায়ন এসএমএস পাঠানোর কথা জানানো হলেও তা হয়নি।

Advertisement

তাই পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন এই তারিখ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের শূন্য আসনে নিজ অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ফের অনলাইন আবেদন টেলিটকের মাধ্যমে এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ জুন নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চায়নের জন্য এসএমএস পাঠানো হবে। এর আগের বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির কারণে সব তারিখই পরিবর্তন হতে পারে বলেও সে সময় উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!