ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নোবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সুমন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১০ জুন ২০২৪
নোবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সুমন
নতুন সভাপতি আজহারুল হক ও সম্পাদক সুমন খান। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজহারুল হক মিজান (দৈনিক ভোরের দর্পণ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন খান (দৈনিক ভোরের কাগজ)।

রোববার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। 

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, স্থায়ী উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের আগামি এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রফিকুল ইসলাম তানজিম (দ্যা ডেইলি এশিয়ান এইজ), সহসভাপতি জাহিদুল ইসলাম ফারুক (ডেইলি সান), যুগ্ম-সাধারণ সম্পাদক শাফি মাহবুব (দৈনিক বাংলাদেশ বুলেটিন), যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার আহমেদ (ডেইলি বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক আল জোবায়ের জিসান (দৈনিক আমার বার্তা), দফতর সম্পাদক জাকারিয়া শাকিল ফকির (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক মো. নাঈমুর রহমান (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কান্তা রায় তমা (দৈনিক সকালের দুনিয়া), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজিদ খান (ভোরের বাংলা নিউজ), কার্যকরী সদস্য-১ সাদমান রাকিন (নিউজ জি টুয়েন্টিফোর) ও কার্যকরী সদস্য-২ আদনান রায়হান (এগ্রি বার্তা)।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!