ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে ছাত্রী হেনস্তায় গণধোলাই, নিরাপত্তা অফিসে সোপর্দ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৪ জুন ২০২৪
জাবিতে ছাত্রী হেনস্তায় গণধোলাই, নিরাপত্তা অফিসে সোপর্দ
অভিযুক্ত ইকবাল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের উদ্দেশ্যে যৌন অঙ্গভঙ্গির অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে প্রান্তিক গেট সড়ক সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে৷

অভিযুক্ত ব্যক্তি ইকবাল হোসেন (৪০)। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা৷ বর্তমানে রাজধানীর উত্তরায় থাকেন।

Advertisement

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী থেকে প্রান্তিক গেট সংলগ্ন সড়কের গার্ড রুমে উলঙ্গ হয়ে মাস্টারবেশন করছিলেন। এ সময় তিনি কয়েকজন ছাত্রীকে দেখে যৌন অঙ্গভঙ্গি করেন৷ তার কুরুচিপূর্ণ আচরণ দেখে ছাত্রীরা চিৎকার দিলে আশেপাশের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে তাকে গণধোলাই দেয়। শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে হস্তান্তর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অভিযোগের কথা স্বীকার করে ইকবাল হোসেন বলেন, 'আমি উত্তরা থেকে এখানে ঘুরতে এসেছিলাম। গার্ড রুমে বসে ছাত্রীদের দিকে তাকিয়ে মাস্টারবেট করেছি এবং কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছি । আমি অন্যায় করেছি৷'

এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া বলেন, 'অভিযুক্ত ব্যক্তি ছাত্রীদের যৌন হেনস্তা করেছেন৷ নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপত্তা অফিসে নিয়ে এসেছে। এখানে ভুক্তভোগী কারো অভিযোগ পাইনি বলে আইনি পদক্ষেপ নিতে পারছি না৷ তবে আমরা তার পরিবারকে খবর দিয়েছি এবং তার কর্মরত প্রতিষ্ঠানকেও জানিয়েছি৷ তারা আসলে পরবর্তী ব্যবস্থা নিব। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!