ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা বাসের হেল্পার আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ১৬ মে ২০২৪
জাবি ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা বাসের হেল্পার আটক
আবির হোসেন। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা পরিবহনের সেই হেল্পারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মৌমিতা পরিবহনের সহকারীর নাম আবির হোসেন (২০)। তার বাবার নাম আমির হোসেন। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায়।

অধ্যাপক আলমগীর কবির জানান, ‘বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্রীর সঙ্গে সংগঠিত ঘটনায় মৌমিতা বাসের একজনকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করেছে। ঢাকা জেলার অপারেশনস অ্যান্ড ট্র্যাফিক বিভাগের পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী খবরটি নিশ্চিত করেছেন।’ 

Advertisement

তবে এ বিষয়ে পুলিশ সুপার জনাব আব্দুল্লাহিল কাফীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে হেল্পারকে আটকের খবর পেয়ে আটকে বাসগুলো দুপুরের দিকে প্রক্টরিয়াল টিমের সহায়তায় ছেড়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনির শিকদার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে গতকাল সংগঠিত ঘটনায় মৌমিতা বাসের একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাই বাসগুলো দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপাতত মামলা করা হবে না। যেহেতু হাইওয়েতে ঘটনা ঘটেছে তাই হাইওয়ে পুলিশের ওপর বিচার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার সাভার থেকে মৌমিতা বাসে ফেরার পথে রেডিও কলোনি এলাকায় হেনস্তার শিকার হন ঐ ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে মৌমিতা পরিবহণের ১৬টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ হেনস্তাকারী হেল্পারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!