ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ৫ মে ২০২৪
সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে
ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। আগামীকাল সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যে ২২টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ২১ জেলার মৌখিক পরীক্ষার ফল অধিদফতরে এসেছে। একটি জেলার প্রার্থীদের নম্বর আজ আসবে। এরপর সেগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছে হস্তান্তর করা হবে। সোমবার থেকে ফলাফল তৈরির কাজ শুরু হবে।

Advertisement

সূত্র আরো জানায়, ফল তৈরি হতে সাতদিন সময় লাগবে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এর আগে, দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!