ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শনিবার থেকে মাধ্যমিকের স্কুল খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২ মে ২০২৪
শনিবার থেকে মাধ্যমিকের স্কুল খোলা
প্রতীকী ছবি

আগামী শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলবে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। 

শনিবার শ্রেণিকার্যক্রম চলবে কতদিনের জন্য- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এটি সাময়িক। বন্ধের কারণে শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারের সিদ্ধান্ত বদল করা হবে।

Advertisement

তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত নির্দেশনা দিয়েছিল আদালত। সে অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।  
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাধ্যমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!