সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার স্কুল-কলেজ বন্ধ থাকবে।
এ ছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
.png)
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্ধ থাকবে।
এর আগে, চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব প্রতিষ্ঠানে এসি আছে এবং ‘এ’ লেভেল ও ‘ও’ লেভেলের শিক্ষাপ্রতিষ্ঠান এই আদেশের বাইরে থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।