সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা ডিএসসিসি’র সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
চাকরিচ্যুত তিনজন হলেন- ট্রাকের চালক মো. কামাল এবং পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী।
.png)
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, গাড়িচালক ও হেলপার হিসেবে যাদের গাড়িতে থাকার কথা ছিল তারা সেদিন দায়িত্ব পালন করেননি। তাদের অবহেলা ও গাফিলতির কারণে সেদিন দুর্ঘটনা হয়েছে। তাই গাড়িচালকসহ মোট ৩ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে।
সিটি করপোরেশনের আদেশে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি যিনি চালাচ্ছিলেন তার নাম মো. রুবেল এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঢাকা মেট্রো-শ-১১-৪২৮১ ফুসো গাড়িটির চালক মো. কামাল নিজে না চালিয়ে অন্য ব্যক্তিকে দায়িত্ব দেন। ফলে ঐ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটে। ঐ সময় ময়লার গাড়িতে থাকার কথা থাকলেও পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানীর বাবুর অনুপস্থিত থাকার কারণে তাদের চাকরিচ্যুত করা হলো। দায়িত্ব পালনে তাদের চরম অবহেলা ও গাফিলতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
দুর্ঘটনার পর মহিনের ভাই মাহফুজ আহমেদ বলেছিলেন, ময়লার ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তার ভাই। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানেই মারা যায় এই কিশোর।