[ শিক্ষা ]
ববিতে ঈদের জামাত সাড়ে ৮টায়
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় মসজিদে প্রতিবারে মতো এবারো পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে।
এ বছর জামাত ও খুতবা পেশ করবেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুহা. গোলাম মোস্তফা সালেহী।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুহা. গোলাম মোস্তফা সালেহী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় কর্তৃপক্ষ আলোচনা করে আমাকে জানান যে, ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!