ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৬, ২৯ মার্চ ২০২৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ
প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার ৪১৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। এ পরীক্ষায় অংশ নিতে প্রায় সাড়ে ৩ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। 

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। প্রার্থীকে অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে আসতে হবে।

কেন্দ্রের সব প্রবেশপথ তালাবদ্ধ করে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। এ জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে দেড় ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

Advertisement

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজিয়ে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করা হবে। এরপর কোনো প্রার্থীকে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ছাড়া আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতেও দেওয়া হবে না।

২০২৩ সালের ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেন দুই বিভাগের ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।

এর আগে দুই ধাপে ছয় বিভাগের ৪০ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!