বুধবার (২৭ মার্চ) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানান ‘ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদের’ সব পর্যায়ের নেতারা। তারা বলেন, রমজান মাসে রোজা রেখেও আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই মানবিক দিক বিবেচনায় দ্রুত বদলির ব্যবস্থা করতে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি।
.png)
এ সময় ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার হোসেন বলেন, সরকার বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। একের পর এক আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় শিক্ষকরা হতাশ। এখন আমাদের সুস্পষ্ট দাবি হলো- পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপন জারি করে কয়েক লাখ শিক্ষকের বদলির ব্যবস্থা করতে হবে।
পরিষদের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, আমরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করি। সেটাও আবার নিজের বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে। এভাবে চাকরি করা খুব কষ্টসাধ্য। কোনো সেক্টরে এমন দুর্বিষহ চাকরিজীবন নেই।