ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে
এনটিআরসিএ। ছবি: সংগৃহীত

আগামী ১৫ মার্চ দুই ধাপে অনুষ্ঠিত হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।

চাকরিপ্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নিচে প্রবেশপত্র ডাউনলোডের অপশন দেখা যাবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে।

Advertisement

এনটিআরসিএরর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ পর্যায় এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা হলে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। কোনো প্রকার মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ বলছে, এ আবেদন অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনটিআরসিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!