দিনব্যাপী এই আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের ২০০ শিক্ষার্থী অংশ নেন। সারাদিন লিখিত প্রশ্নে পরীক্ষা ও বিকেলে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে ফলাফল ও বিজয়ী ২০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
.png)
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিউল আলম ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেন, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় অলিম্পিয়াড ২০২৪ এর সমন্বয়কারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম।