ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

নতুন কমিটি ঘোষণা করেছে ঢাকা কলেজের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী ফাহিম মাহমুদ। সাধারণ সম্পাদক হেয়েছেন বাংলা বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী ইমলাক হোসেন।

Advertisement

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মোহাম্মদ তারেক আফ্রিদি, মোহাম্মদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব, ইব্রাহিম আলী, মো. জাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বায়েজিত হোসেন, দফতর সম্পাদক ফরহাদ হোসেন জয়, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ সুহান, প্রচার সম্পাদক সিয়াম হোসেন, ক্রীড়া সম্পাদক ইমরান, শিক্ষা সম্পাদক তরুণ রনি।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির বলেন, প্রতিবছর গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা করা হয়। তারে ধারাবাহিকতায় ঢাকা কলেজে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গ্রীন ভয়েস প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা কলেজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা এই কমিটি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য এগিয়ে নিবে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে নানা কার্যক্রমে জড়িত-পরীক্ষিত। আমি বিশ্বাস করি তারা খুব আন্তরিকতার সঙ্গে কাজগুলো করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!