ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৯ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজের ক্লাস

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১৩ ডিসেম্বর ২০২৩
১৯ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজের ক্লাস
ঢাকা কলেজ। ছবি: ডেইলি বাংলাদেশ

মহান বিজয় দিবস এবং শীতকালীন অবকাশসহ নানা কারণে ১৯ দিনের ছুটিতে  যাচ্ছে রাজধানীর ঢাকা কলেজ। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কলেজের ক্লাস।

বুধবার সকালে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যক্ষের কার্যালয় থেকে জানানো হয়, ১৩-৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে।

Advertisement

এছাড়াও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলেজের সব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!