ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পিঠার ঘ্রাণে মাতোয়ারা ঢাকা কলেজের অঙ্গন

ঢাকা কলেজ প্রতিনিধি:
প্রকাশিত: ১৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পিঠার ঘ্রাণে মাতোয়ারা ঢাকা কলেজের অঙ্গন
ইটপাথরের এই শহরে শেকড়ের সন্ধানে দিল ঢাকা কলেজ। ছবি: ডেইলি বাংলাদেশ

বসন্তবরণের শুভক্ষণে এই শহুরে জীবনে যোগ হয়েছে আবহমান বাংলার পিঠাপুলি উৎসব। গ্রামীণ জীবনে পিঠাপুলির ঐতিহ্যের কথা আমরা সবাই জানি। নগরায়ণের প্রভাবে তা আজ হারিয়ে যেতে বসেছে। ইটপাথরের এই শহরে ঢেঁকিছাঁটা চালের কথা ভাবাই যায় না। তবুও শেকড়ের সন্ধানে এগিয়ে চলছে আমাদের প্রজন্ম। আর সেটাই মনে করিয়ে দিল ঢাকা কলেজ। কলেজ ক্যাম্পাসে পিঠাপুলি উৎসবে মেতেছে হাজারো প্রাণ।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলা মাস মাঘের শেষদিনে বসন্ত ও পিঠা উৎসবের উদ্বোধন করে পদ্মশ্রী পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরি বন্যা। 

এ সময় সংবর্ধিত অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ পিঠা স্টলগুলো ঘুরে দেখেন এবং পিঠা উপভোগ করেন। এর আগে বিএনসিসি প্লাটুন আমন্ত্রিত অতিথিকে ঢাকা কলেজের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে। 

Advertisement

কলেজ ক্যাম্পাসে পিঠাপুলি উৎসবে মেতেছে হাজারো প্রাণ। ছবি: ডেইলি বাংলাদেশ

সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ পিঠা উৎসব পালিত হয়। এ উৎসবে কলেজের ১৯টি বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা প্রত্যেকে স্ব স্ব বিভাগ পিঠার স্টল দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করে। বাহারী নাম ও দেশীয় সাজসজ্জায় হরেক রকমের প্রায় অর্ধশতাধিক পিঠাপুলির আয়োজন ছিল পিঠা উৎসবে। এর মধ্যে গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ধারণ করে কলেজের বাংলা বিভাগের স্টল ছিল বৈচিত্র্যময় আর্কষণীয় সাজসজ্জায় সজ্জিত। প্রতিটি পিঠা স্টলে ছিল শিক্ষক- শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসবে পিঠা মধ্যে উল্লেখযোগ্য ছিল-বিবিখানা পিঠা, মিষ্টি পাতা, ঝিনুক পিঠা, অঙ্কুন পিঠা, নকশি পিঠা,পাটিসাপটা, সুপ পুলি, ভাপা পুলি, চন্দনকুলি, মেয়ে ভুলানো, লজ্জাবতী, নদের চাঁদ, ডালিম কুমার, বেহুলা, সতীন মোচড়া, স্বামী বশী, লবঙ্গশাহী ফরনি, তেলের, মাংসি পুলি সবঝি, পাকোড়া, চৈ পিঠা, ফুলপিঠা, চিতইসহ হরেক রকমের পিঠা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!