ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ: পরিকল্পনাকারী মামুন গ্রেফতার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪
জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ: পরিকল্পনাকারী মামুন গ্রেফতার
মামুনুর রশিদ ওরফে মামুন ও মো. মুরাদ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার সহযোগী মুরাদকেও গ্রেফতার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

এর আগে এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। 

Advertisement

রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত মামুনুর রশিদ মামুন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!