ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে নতুন চিন্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ২৯ জানুয়ারি ২০২৪
নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে নতুন চিন্তা
ছবি: ডেইলি বাংলাদেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করার চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এনটিআরসিএ সূত্র বলছে, বিধিমালায় সনদের মেয়াদ উল্লেখ করা হয়েছে তিন বছর। বিষয়টি বাস্তবায়নে আপিল বিভাগ থেকেও তাগাদা এসেছে। নিবন্ধন পরীক্ষার বিধিমালা বাস্তবায়নের বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। বিধিমালা বাস্তবায়ন হলেই সনদের মেয়াদ হবে তিন বছর।

জানা যায়, আগে থেকেই নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর। তবে মাঝখানে হাইকোর্টে রিটের কারণে সনদের মেয়াদ বাড়ানো হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে বিধিমালা অনুযায়ী সব কাজ করার নির্দেশনা এসেছে। সেজন্য নিবন্ধন সনদের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান গণমাদ্যমকে বলেন, শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ কত বছর করা হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা সভা করব। এ সভা করতে কিছুদিন সময় লাগবে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনটিআরসিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!