ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সূচি জানাল এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৬, ২৫ জানুয়ারি ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সূচি জানাল এনটিআরসিএ
ছবি: প্রতীকী

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। সময়সূচি অনুযায়ী- আগামী ১৫ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার একদিনে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!