ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পুরোদমে চলছে অমর একুশে বইমেলার কাজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২০ জানুয়ারি ২০২৪
পুরোদমে চলছে অমর একুশে বইমেলার কাজ
মেলাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেব্রুয়ারির বাকি আর কয়েকটা দিন। ভাষার মাস জুড়ে স্পন্দিত হতে অমর একুশে বইমেলার। আর ক’টা দিন পরেই সেই পুরোনো সুর ফিরে পাবে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। এদিকে মেলাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি যেন নির্মাণ শ্রমিকদের দম ফেলার সময়টুকু নেই।

শনিবার (২০ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, একাডেমি ও উদ্যান প্রাঙ্গণ জুড়ে চলছে নির্মাণ শ্রমিকদের স্টল নির্মাণের কাজ। স্টল কাঠামো দাঁড় করানো পুরোপুরি শেষ হলেও এখনো বাকি অভ্যন্তরীণ নির্মাণের কাজ। তবু ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্মাণ শ্রমিকরা।

গত ১৬ তারিখ থেকে বই মেলায় কাজ করছে মো. জামান। তিনি বলেন, গত ১৬ তারিখ থেকে কাজ করছি। মোটামুটি স্টলের কাঠামো দাঁড় করানো হয়েছে। এখন বাকি অনেক কাজ রয়েছে। আশা করি ৩০ তারিখের ভেতরে শেষ হয়ে যাবে। তাছাড়া আমাদেরকে এমন নির্দেশনাও দেয়া হয়েছে যেন ৩০ এর মধ্যে শেষ করা যায়।

Advertisement

 মোটামুটি স্টলের কাঠামো দাঁড় করানো হয়েছে।

সবুজ নামে নির্মাণের দায়িত্বে থাকা আরেকজন বলেন, এখনও অনেক কাজ বাকি। বইয়ের রাখা ফ্রেম তৈরি করতে হবে। এছাড়া চারপাশে ঘিরে দেওয়ার কাজ বাকি। বলা চলে, এখনো অর্ধেক কাজ বাকি। তবে মনে হয় সবাই যেভাবে কাজ করছে, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।

মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা, আর্চওয়ে, বাংলা একাডেমি স্টল, বাংলা একাডেমি প্যাভিলিয়ন, তথ্যকেন্দ্র, মোড়ক উন্মোচন ও লেখক বলছি মঞ্চের ইন্টেরিয়র কাজ সম্পন্নের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। ফলে কিছু কিছু কাজ এরই মধ্যে শুরু হয়েছে। 

এদিকে গত বছরের মতো এ বছরো মেলা স্টল বিন্যাস ঠিক তেমন থাকবে। তবে স্টল বিন্যাস আগের মতো থাকলেও ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ না নিয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ নিজ উদ্যোগে মেলার সার্বিক ব্যবস্থাপনাসহ মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে।

গত বছরের মতো এ বছরো মেলা স্টল বিন্যাস ঠিক তেমন থাকবে। ছবি: ডেইলি বাংলাদেশ

জানা যায়, আগামী পহেলা ফেব্রুয়ারিতে থেকে শুরু হওয়া এই মেলা চলবে পুরো ফেব্রুয়ারি জুড়ে। 

বইমেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বইমেলায় আগের তালিকাভুক্ত ৯৯১টি প্রকাশনা রয়েছে। এছাড়াও গত ২৮ ডিসেম্বরে আবেদনের বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন আরো ৭০টি প্রতিষ্ঠান মেলায় স্টলের জন্য আবেদন করেছে। আগামী ২৩ জানুয়ারি বিগত বছর এবং নতুন প্রাপ্ত প্রকাশকদের মাঝে স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও বাংলা অ্যাকাডেমির পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, গতবারের যে মেলার বিন্যাসট সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল, যার ফলে এবারো মেলার বিন্যাস ও কাঠামো আগের মতই থাকবে। প্যাভিলিয়ন ও স্টলের লাইন আলাদা থাকবে, যাতে সব খুঁজে পেতে সহজ হয়।

তিনি আরো বলেন, মেলার পূর্বপ্রস্তুতি ও পর্যবেক্ষণের জন্য আমরা সাতটি কোর কমিটি করা হয়েছে। আশা করছি একটি উৎসব মুখর পরিবেশে বইমেলা শুরু হতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!