ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ১০ জানুয়ারি ২০২৪
মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: প্রতীকী

মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০২৩ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২১ সালে এসএসসি/ ‘ও’ লেভেলে/ সমমান অথবা ২০২২ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২০ সালে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে প্রার্থীকে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisement

এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

এতে আরো বলা হয়, বৃহস্পতিবার থেকে অনলাইনে ভর্তি আবদেন শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!