ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
৪৩তম বিসিএস

প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন, ক্যাম্পাসে আনন্দের বন্যা

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন, ক্যাম্পাসে আনন্দের বন্যা
বুটেক্স ৪০তম ব্যাচের ছাত্র শানিরুল ইসলাম শাওন। ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গতকাল মঙ্গলবার। এতে ক্যাডার ও নন-ক্যাডারে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শানিরুল ইসলাম শাওন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪০তম ব্যাচের ছাত্র। তার এই অর্জনে বুটেক্সে বইছে আনন্দের বন্যা।

শানিরুল ইসলাম শাওন বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। তাছাড়া ৪১তম বিসিএস-এ তিনি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। 

রাতে একটি প্রতিষ্ঠানের সঙ্গে লাইভে শানিরুল ইসলাম শাওন অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আজ অবিশ্বাস্য রেজাল্ট চোখের সামনে দেখতে পেলাম। আমার পরিবার আমাকে আশা দেখাতেন যে আমি ভালো কিছু করব। সে থেকে প্রস্তুতি শুরু করা। বিসিএস-এর পেছনে পরিবার আমার ওপর আস্থা রেখেছেন। 

Advertisement

এর আগে সন্ধ্যায় ফেসবুক পোস্টে শাওন লিখেছেন, 'শোকর আলহামদুলিল্লাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য।'

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএস-এর ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!