ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে ২০২৪ সালের রুটিন প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রাথমিকে ২০২৪ সালের রুটিন প্রকাশ
ফাইল ফটো

২০২৪ সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত এ রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন রুটিনে ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

এতে এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন বছরে এক শিফটের স্কুলগুলোতে সকাল নয়টায় শুরু হয়ে চলবে সাড়ে তিনটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত।

Advertisement

এদিকে নতুন পাঠ-পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকদের ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে।

এনসিটিবি জানায়, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রণির সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এ বছর শুধু ১ম প্রথম শ্রেণীতে নতুন কারিকুলাম এর পাঠদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!