ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ৮ নভেম্বর ২০২৩
ববি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া৷ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদটি শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

Advertisement

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে গতবছরের ১৯ এপ্রিল যোগদান করেন৷ এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!