ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আজই প্রকাশ হচ্ছে এসএসসির রুটিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২১ ডিসেম্বর ২০২৩
আজই প্রকাশ হচ্ছে এসএসসির রুটিন
ছবি: সংগৃহীত

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।  

জানা যায়, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনুমোদিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে।  

Advertisement

এর আগে, গত জুলাইয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুই বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়। শেষ হয় মে মাসে। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!