শুক্রবার (৮ ডিসেম্বর) বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিফাত আহমেদ, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান শামীম খান, সাদেক মিয়া, রিফাত, নওশীন, হাবিবুল্লাহসহ শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
.png)
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিফাত আহমেদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো ও স্মরণ করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে এরকম আয়োজন আরো বৃহৎ পরিসরে করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে হবে।’
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করে।