ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এলো বাউবির নতুন লোগো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৩, ৫ ডিসেম্বর ২০২৩
এলো বাউবির নতুন লোগো
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার কার্যালয়ের সামনে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে  লোগোটি উন্মোচন করেন।

এ সময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্ধি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তিনির্ভর উন্মুক্ত-দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা ও ইংরেজি নাম সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন করা হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!