রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।
অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ৮৭ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ।
.png)
তিনি আরো বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।