রোববার সিলেট শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এবারের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ নিয়ে বেলা আড়াইটায় সংবাদ সম্মেলন করবে সিলেট বোর্ড।
সিলেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। এর মধ্যে ২৩ হাজার ৯১৬জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও ৮৮০ জন মেয়ে।
.png)
গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।