ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুবিতে সংশোধিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৩০ অক্টোবর ২০২৩
খুবিতে সংশোধিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন
খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সব ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রথম টার্মের সংশোধিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

প্রণীত সংশোধিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সব ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া পূর্ব নির্ধারিত ডিসেম্বরের শেষ সপ্তাহের শীতকালীন ছুটি আগামী জানুয়ারি ২০২৪ মাসের ০১-০৬ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়।  
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!