ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে রিসার্চ কো-অর্ডিনেশন সেল উদ্বোধন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ১৬ অক্টোবর ২০২৩
ঢাবিতে রিসার্চ কো-অর্ডিনেশন সেল উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রিসার্চ কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং সেলের (ডিইউআরসিএমসি) উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলটির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

নবগঠিত সেলের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেনে সভাপতিত্বে এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের এবং রিসার্চ সেন্টারের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম সহজতর, সমন্বয় এবং নিরীক্ষণ করার পাশাপাশি একাডেমিয়া, শিল্প, সরকার এবং উন্নয়ন অংশীদারদের সংযুক্ত করার উদ্যেশ্য নিয়ে এই সেলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ উদ্যোগ গবেষণাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!