ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সেন্টমার্টিন থেকে ফিরল জবির সেই ৪০ শিক্ষক-শিক্ষার্থী

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ৮ অক্টোবর ২০২৩
সেন্টমার্টিন থেকে ফিরল জবির সেই ৪০ শিক্ষক-শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনে আটকা পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪০ শিক্ষক-শিক্ষার্থী নিরাপদে ঢাকা পৌঁছেছেন বলে জানা গেছে।

আজ রোববার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। 

মোহাম্মদ আলী জানান, আজ ভোরে আমরা সকলে নিরাপদে ঢাকায় পৌঁছেছি। আমাদের ট্যুরের সব সদস্য সুস্থ আছে। বৈরী আবহাওয়া তৈরি হওয়ার কারণে আমাদের নিদিষ্ট সময়ের চেয়ে দুইদিন অতিরিক্ত থাকতে হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, গত রোববার (১ অক্টোবর) বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও নুসরাত সুলতানার তত্ত্বাবধানে ৩৮ শিক্ষার্থী নিয়ে ৪০ সদস্যের একটি দল শিক্ষা সফরে সেন্ট মার্টিনে যান। কিন্তু, সেখানে বৈরী আবহাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন তারা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!