ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ৫ অক্টোবর ২০২৩
সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

কক্সবাজার সেন্টমার্টিনে বার্ষিক ট্যুরে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষক ও চতুর্থ বর্ষের ৩৮ জন শিক্ষার্থী আটকে পড়েছেন। 

গতকাল বুধবার (৪ অক্টোবর) সকালে আসার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত থাকায় তারা আসতে পারেননি।

আবদুল বারেক নামের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। 

Advertisement

ফেসবুকে আবদুল বারেক লেখেন, সেন্টমার্টিন শিক্ষা সফরে এসে প্রচণ্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা দুদিনের বদলে তৃতীয় দিন পার করছি৷ আগামীকালও নাকি শিপ চলাচল বন্ধ, এখানে প্রচুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার (১ অক্টোবর) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও নুসরাত সুলতানার তত্ত্বাবধানে ৩৮ শিক্ষার্থী নিয়ে ৪০ সদস্যের একটি দল সেন্টমার্টিনে যান। কিন্তু, সেখানে বৈরি আবহাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন তারা। পর্যাপ্ত দিনের আলো না থাকায় মুঠোফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ বলেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে সবাই নিরাপদে এবং সুস্থ আছে। আগামীকাল শিপ ছাড়ার সম্ভাবনা আছে। শিপ ছাড়লেই তারা ব্যাক করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!