ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তর্জাতিক অহিংসা দিবসে রাবি সেইভ ইয়ুথের র‍্যালি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২ অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক অহিংসা দিবসে রাবি সেইভ ইয়ুথের র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ উপলক্ষে র‍্যালি করেছে ‘সেইভ ইয়ুথ (স্টুডেন্ট অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার) রাবি চ্যাপ্টার’। 

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। 

র‍্যালিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে ‘হাতে হাত রেখে প্রতিরোধ গড়ি, সহিংসতা দূর করি; সহিংসতা প্রতিরোধ করি শান্তির বাংলাদেশ গড়ি; প্রয়োজন অহিংসার বাণী দেশে দেশে জাতি; সংঘাত নয় শান্তির পৃথিবী চাই; ক্রোধ এবং অসহিষ্ণুতা হলো সঠিক বোধগম্যতার শত্রু; চলো ছড়িয়ে দেই অহিংসার বাণী; যুবরাই লড়বে শান্তিময় আগামীর পৃথিবী গড়বে- লিখে নিজেদের দাবি জানায়।

Advertisement

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার কো-প্রেসিডেন্ট আশরেফা আফরিন বলেন, সেইভ ইয়ুথ প্লাটফর্ম তরুণদের মাধ্যমে সারাদেশে সহিংসতা প্রতিরোধ করে শান্তির বার্তা পৌঁছে দিতে চায়। 

রাবি চ্যাপ্টারের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, আজরের অহিংসা দিবসে আমরা একটি শান্তিপূর্ণ র‍্যালি করেছি। আজকের দিনটি মূলত মহাত্মা গান্ধীর জন্মদিন। জাতিসংঘের সাধারণ সভায় এই দিবসটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি লাভ করে। 

র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হক এবং জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!