শনিবার (২৩ সেপ্টেম্বর) আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন রাতেই নিজেদের ফেসবুকে সে অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন নব দম্পতি। তবে অন্তর্জালে এরইমধ্যে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
২ মিনিট ১৭ সেকেন্ডের বিবাহোত্তর সংবর্ধনার ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একবারে রানীর বেশে হাজির হয়েছেন মুনজেরিন। এসময় ব্যাকরাউন্ডে ভেসে আসে একটি মিষ্টি সুর। রানীর বেশে এমন রাজকীয় এন্ট্রি দেখে একেবারে মুগ্ধ উপস্থিত অতিথি আর নেটিজেনরা।
.png)
ভাইরাল ভিডিওতে আরো দেখা যাচ্ছে, আয়মান সাদিকের অনুষ্ঠানে এন্টি নেয়ার দৃশ্য। ওই সময় শ্যালিকাদের একটি দল আয়মানকে ঘিরে ধরে। বাঁধা দেয় ভেতরে ঢোকার। শেষমেষ গেট ধরার আবদার শ্যালিকাদের ১০ লাখ টাকা দিয়ে মুনজেরিনের কাছে যাওয়ার অনুমতি পান আয়মান। এ আসল চমক দেখে তো রীতিমতো অবাক না হয়ে পারেননি নেটিজেনরা।