বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিক ইসলাম স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করেন।
রফিক ইসলাম বলেন, কলোনির বাসিন্দারা আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারে পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
.png)
রফিক আরো বলেন, সাপটি বার্মিজ পাইথন। এটি প্রায় ১১ ফুট লম্বা, ওজন ১৩ কেজির বেশি হবে। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।
চলতি বছরের ১১ মে প্রায় ২০ কেজি ওজনের অজগর একই কলোনি থেকে উদ্ধার করা হয়। গতকাল উত্তর ক্যাম্পাস থেকে আরেকটি নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। গত মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৫টি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়েছেন রফিকুল এবং তার টিম 'স্নেক এওয়ারনেস' এর সদস্যরা। ক্রমাগত গাছ কাটা, সাপের বাসস্থান নষ্ট করা ও খাবারের খোঁজে সাপ লোকালয়ে চলে আসছে। বেশির ভাগ প্রজাতির সাপই নির্বিষ।