রোববার (৩ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগদান করেন। এর আগে একই দিন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ এর নির্দেশে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সবার সহযোগিতা কামনা করে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর আগের যেকোনো সময়ের চেয়ে গতিশীল ও কার্যকর। অটোমেশনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে আরো একটি বড় অর্জন যুক্ত হবে এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। বিগত নিয়ন্ত্রকের কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। সেই সঙ্গে সবার সমন্বিত সহযোগিতার মাধ্যমে দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।
.png)