ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েট-রুয়েট-কুয়েটে ফের অপেক্ষমাণ তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১২ আগস্ট ২০২৩
চুয়েট-রুয়েট-কুয়েটে ফের অপেক্ষমাণ তালিকা প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রকৌশল গুচ্ছভুক্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এখনো বেশকিছু আসন শূন্য রয়েছে। শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছে ভর্তিবিষয়ক কমিটি।

দ্বিতীয় দফা ভর্তির পর শুক্রবার (১১ আগস্ট) এ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়। এতে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৪৮৭ থেকে ৫৫০০ পর্যন্ত সিরিয়ালে থাকা ভর্তিচ্ছুরা কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগ পেয়েছেন, তা জানানো হয়েছে।

একইভাবে স্থাপত্য বিভাগের ৩১৯-৩২০ মেধাতালিকায় থাকা দুজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, প্রকৌশল গুচ্ছ (চুয়েট, রুয়েট ও কুয়েট) ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটে admissionckruet.ac.bd পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!